বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় গ্রাম পুলিশ সদস্যদের বেতন নিতে দেয়া ঘুষের টাকা ফেরত দেয়ালেন ইউএনও

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

গ্রাম পুলিশ সদস্যদের (চৌকিদার) বেতন থেকে ইউএনও’র অফিস সহকারীর গ্রহন করা উৎকোচের টাকা ফেরত দেয়ালেন ইউএনও। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। বৃহস্পতিবার ১৬জন গ্রাম পুলিশ সদ্যদের ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে অবৈধভাবে গ্রহন করা উৎকোচের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেছেন উপজেলা নির্কাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।

ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্যরা জানিয়েছেন, ধীর্ঘদিন শুন্য পদ ঝুলে থাকার পরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে উপজেলা নির্বহী অফিসার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহনের পরে উপজেলার ৫টি ইউনিয়নের ১৬জন গ্রাম পুলিশ সদস্যদের সরকারী নিয়ম নীতি অনুসরণ করে গত ১৩ অক্টোবর নিয়োগ প্রদান করেন। নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা তাদের জীবনের প্রথম দুই মাস ১০দিনের বেতন বাবদ ৭ হাজার ৫শ ৪৮ টাকা করে প্রদান করা হয়।

গত বুধবার থেকে গ্রাম পুলিশ সদস্যরা বেতনের টাকা উত্তোলন করতে গেলে উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী মো. সিদ্দিকুর রহমান প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে দেড় হাজার টাকা করে মোট ২৪হাজার টাকা উৎকোচ গ্রহন করেন। বেতনের খন্ডিাতাংশ ৪৮টাকা করেও রেখে দেন দিনি।

এ ব্য পারে অভিযুক্ত সিদ্দিকুর রহমান টাকা নেওয়া কথা স্বীকার করে জানান, প্রথম বেতন থেকে মন্ত্রনালয় ও ডিসি অফিসে মিষ্টি খাওয়ার জন্য এই টাকা নিয়েছেন তিনি।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সকল গ্রাম পুলিশ সদস্যদের ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে উৎকোচ বাবদ নেয়া দেড় হাজার টাকা করে সিদ্দিকুর রহমানকে ফেরত দেয়ার নির্দেশ প্রদান করলে সিদ্দিকুর রহমান গ্রহন করা ওই টাকা তাদের ফেরত দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন বলেন- গ্রাম পুলিশ সদস্যদের কাছ থেকে টাকা গ্রহন করে মিষ্টি খাবারের প্রশ্নেই উঠে না। টাকা ফেরত দেওয়ার সত্যতা স্বীকার করে তিনি আরও বলেন ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।