বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে গান্ধি আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নওগাঁর আত্রাইয়ে বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধি আশ্রম/ খাদি প্রতিষ্ঠান) পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি তার সফর সঙ্গীসহ প্রথমে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরের কাচারি বাড়ি ও পরে আত্রাই রেলওয়ে স্টেশন সংলগ্ন গান্ধি আশ্রম পরিদর্মন করেন। গান্ধি আশ্রম পদির্শনকালে তিনি মহাতা গান্ধি, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও নেতাজি সুভাস বসুর স্মৃতি বিজড়িত এ প্রতিষ্ঠানের উন্নয়নে এখানে একটি হাসপাতাল ও পুকুর সংস্কার করে একটি শিশুপার্ক নির্মাণের আশ্বাস দেন। তিনি এ ব্যাপারে প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য আত্রাই উপজেলা নির্বাহী অফিসারকে বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনারের সফর সঙ্গী পাপন রায়, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার, গান্ধি আশ্রমের সভাপতি সহকারী অধ্যাপক (অব.) আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. নিরঞ্জন কুমার দাস, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, প্রভাষক রুহুল আমিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।