বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) সকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর অফিস কাযার্লয়ের সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন ও সাম্পাদক মো. সজিব মিয়ার নেতৃত্বে এক বিশাল র‌্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, সাবেক জিএস মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তারিফুল ইসলাম, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু প্রমূখ।
এ সময় উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।