বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সার্বিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ৮শ’ কম্বল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম, পরিচালক নাঈমুল হাসান জনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র এবং শীতার্থদের মাঝে কম্বলগুলো পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।