বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অপরাধে মৎস্য ব্যবসায়ীর অর্থদন্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বেচাবিক্রি নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রায় ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। রবিবার (১ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, রবিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য অফিসার সহ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। এতে ১৫ কেজি পিরানহা মাছ জব্দ সহ উপজেলার ছোটদাপ গ্রামের বশির উদ্দীনের পুত্র মৎস্য ব্যবসায়ী মোঃ কাজল ইসলাম(২৪)কে ২০০০/- অর্থদন্ড করা হয়। জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্ত¡রে প্রকাশ্য জনসম্মুখে মাটিতে গর্ত খনন করে পুতে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।