দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, একাডেমী সুপারভাইজার মোঃ শফিউল আলম, দিশবন্ধী হাতিশাল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাতেন, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার শাহ, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, কুশদহ মহির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,
ওই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধান ও ক্রীড়া শিক্ষক সহ প্রমুখ।