বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। প্রায় ৩০ হাজার মানুষের স্বপ্ন পূর্ণ হলো। দীর্ঘ দিন ওই রাস্তাটি না থাকায় ১০টি গ্রামের মানুষ ২ কিঃমিঃ পা হাটে নাগরপুর উপজেলা ও সদর বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করত। রাস্তাটির কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন হাওয়ায় মহা খুশি গ্রামবাসী।
সোমবার সকালে  নাগরপুর কৃষি ব্যাংক-পানান বাজার ভায়া মাদ্রাসা সড়ক, বেকড়া সাতগাছা সড়ক ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে বেহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ  বাগকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী  আরিয়া ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুব রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন।
রাস্তা উদ্বোধনের সময় এমপি টিটু বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর এই প্রত্যাশায় কাজ করে চলছে। নাগরপুরে উন্নয়ন হচ্ছে আগামীতে আরো উন্নয়ন হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।