বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এমপি টিটু 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে কর্মরত নাগরপুর প্রেসক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক· মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
রবিবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার মোড়ে নাগরপুর প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।  এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান আনিস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সজীব মিয়া সহ নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক· মিডিয়ার সাংবাদিকগণ।
আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে হবে। প্রকৃত সাংবাদিক গণের কারনে তৃনমূল পর্যায়ের অন্যায় ও অপরাধচিত্র ফুটে উঠে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকগণ সবচেয়ে বেশি নিরপেক্ষ ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। শুধু অপরাধ নয় সকল উন্নয়নের সংবাদগুলো গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রকাশ করার জন্য পরামর্শ প্রদান করেন এমপি টিটু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।