বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় যুবলীগের সম্মেলনের তরিখ ঘোষণা, আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি হস্তান্তর

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী যুবলীগের কমিটি গঠনের লক্ষে পাঁচটি ইউনিয়নের যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দলটি। ২০২৩ সালের বছরের প্রথম দিন রবিবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার ও সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল স্বাক্ষরিত কর্মসূচিতে এই তথ্য জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি বৃহস্পতিবার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ মাঠে বিকেল তিনটায় ওই ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি শনিবার রতœপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে রত্নপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি রবিবার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাকাল ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ জানুয়ারি বুধবার বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজিহার ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১২ জানুয়ারি বৃহস্পতিবার নাঘিরপার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল তিনটায় বাগধা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ইউনিয়ন যুবলীগের সকল প্রস্তুতি সম্পন্ন করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

এদিকে রবিবার রাতে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলার পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি স্বস্ব ইউনিয়নের সাধারণ সম্পাদকদের হাতে তুলে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।