বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে বই  উৎসব পালিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষক শিক্ষার্থীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। সারাদেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উল্লেখ্য এ বছর পলাশবাড়ী উপজেলায় ২৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীকে ও ৪৬ টি  মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ও ১৮টি মাদ্রাসায় প্রায় ৩ হাজার শিক্ষার্থীসহ মোট ৫০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এছাড়াও নিউ কারিকলাম অনুযায়ী ৬ষ্ট ও ৭ম শ্রেনীর পাঠদান কার্যক্রম শুরু করা হয়।
বই বিতরণ উৎসবে আজ রবিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও এসএম হাইস্কুল মাঠে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করা হয়। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সাধারন তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মহাতাব হোসেন, পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল সরকার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদার রহমানসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।