বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বই উৎসব

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
“বঙ্গবন্ধুর দর্শন শিক্ষার উন্নয়ন, শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে সারা দেশের ন্যায় বই বিতরণ উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জানুয়ারি) উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা চত্বরে এ বই উৎসবের আয়োজন করেন । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচলনায় বই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,  নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. হাসান সরকার জাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি।
এ সময় সংসদ সদস্য টিটু বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত না হয়ে প্রত্যেকটি শির্থীকে সুনাগরিক ও পাঠ্যবইয়ের শিক্ষা পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থী। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।