ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাচীন পাঠাগার গাংগাইল ইউনিয়নের সরকারী অনুমোদন প্রাপ্ত হক ফাতেমা পাঠাগারের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে রোববার বর্ণ্যাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, সিনিয়র শিক্ষক হারিস উদ্দিন ভূইঁয়া, শামসুল হক, জেবুন্নেচ্ছা দীপ্তি, আলফা হাসিনা লাকী, স্বপন কুমার সরকার, ওমর ফারুক, গাংগাইল ইউনিয়নের মহিলা সদস্য বিউটি আক্তার, নাজনীন বেগম প্রমুখ। আলোচনার অংশ গ্রহন করেন। হক ফাতেমা পাঠাগারের যুগ্ম সম্পাদক এহতেশামউল হক শাহিনের পরিচালনায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ১৯৮২ইং সনের ৩০ ডিসেম্বর গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এলাকাবাসীকে বই ও সংবাদপত্র পাঠদানের সুযোগ সুষ্টি করার জন্য এই পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে কাজ পরিচালনা করে যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে পাঠাগারটি ক শ্রেনীভূক্ত হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।
বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলে হক ফাতেমা পাঠাগারের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩