বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ পালিত হয়েছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ২০২৩ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত হয়েছে। রবিবার ( ১ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পাঠ্যপুস্তক দিবস উদ্বাধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে এবং জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। পৃথক পৃথকভবে স্বাগত বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিগণ বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরমিন পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।