বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
বান্দবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি গজালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতিবারের মতো এবারও ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। রবিবার (১ জানুয়ারি, ২০২০৩ ইং) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণ এ বিদ্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ  উৎসব পালিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজালিয়ার ইউপি চেয়ারম্যান ও লামা উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।
এতে বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে এর স্বাগত বক্তব্য বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক উসুইঞোয়াই মার্মা জয়,গজালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন লিয়ন, নবাগত আইসি মুফিজুন আহমেদ,ম্যানেজিং কমিটির দাতা সদস্য মংক্যচিং মার্মা, অভিভাবক সদস্য নুরুল ইসলাম,লামা পৌর মহিলা কাউন্সিলর শাকেরা বেগম প্রমূখ।
সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,শাহ আলম আবদুল মালেক, এজাজ আহমেদসহ অনেকেই।
এছাড়াও লামা উপজেলাট বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ নানা আয়োজনে নতুন বছেরর বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।