যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে বেশি ভোট পেয়ে মোঃ শিরাজ মোল্যা ও সাধারণ সম্পাদক মোঃ বিক্রম শেখ বিজয় লাভ করে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১১টায় আমতলা বাজার পাঠাগার অফিস কক্ষে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় । ভোট শেষে সকল প্রার্থীর সামনে ভোট যাচাই বাছাইসহ গনণা করে সন্ধ্যা ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। আমতলা বাজার বণিক সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ২২৫জন। এ নির্বাচনে ৩ টি ভোটার অনুপস্থিত থাকে। ৯৭% ভোটার শান্তিপ‚র্ণ ভাবে তাদের ভোট প্রদান করেন। ভোট সম্পর্কে সাধারণ ভোটার হান্নান বলেন, খুবই শান্তি প‚র্ণ ভাবে ভোট দিয়েছি। আমি ভোট দিতে পেরে আনন্দিত। ওই নির্বাচনে মোট প্রতিদ্বন্ধী ছিলো ২২ জন সভাপতি পদে ২জন সাধারণ সম্পাদক পদে ৩জন সহ-সভাপতি পদে ৩জন সহ-সাধারণ সম্পাদক পদে ২জন সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রচারসম্পাদক পদে ১জন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে ২জন কোষাধ্যক্ষ পদে ২জন কার্যকরী সদস্য ৪জন প্রতিদ্বন্ধীতা করের। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করে। ১১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের দ্বায়িত্বে থাকা আলহাজ্ব শেখ রজব আলী বলেন, নির্বাচনে কোন অনিয়ম হয়নি খুব সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন বিষয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা ভৈরব আর্দশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পীযুষ হিরা বলেন, ভোটারগণ তাদের ভোট দিয়েছেন। ভোট গ্রহনে কোন ধরনের অনিয়ম হয়নি। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন, সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান খান এ কামাল হাসানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তবর্গ।
বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
সভাপতি শিরাজ সম্পাদক বিক্রম অভয়নগরে আমতলা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩