বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলা জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১জানুয়ারী ) বিকাল ৪টায় নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ লুৎফর রহমান এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ সাইদ আহমেদে শিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ফারাজী, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর ফারাজী,  যুগ্ম আহবায়ক শেখ ফরিদ হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য বাবু প্রলাদ সাহা, আহবায়ক কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, ইউনিয়ন কমিটি সাবেক সভাপতি হাজী মকবুল হোসেন, জাতীয় পার্টির নেতা গিয়াসউদ্দিন, সোবহান হোসেন, জাকির হোসেন, শ্রমিক পার্টির সভাপতি মোঃ জহির উদ্দীন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মাসুম শেখ, মাসুদ ফারাজী ও সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে । র‌্যালি শেষে  নওয়াপাড়া প্রেসক্লাবে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।