বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের আরাফাত এসএসসি পরীক্ষায় বানিজ্য শাখায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২য় স্থান লাভ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পূর্বকান্দা গ্রামের সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক মো. জিল্লুর রহমান ও মরিয়ম নেচ্ছা মিনুর ২য় পুত্র ইয়াসীন আরাফাত প্রান্ত সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বানিজ্য শাখায় ২য় স্থান অর্জন করেছে। সে কেন্দুয়া উপজেলার ঐহিত্যবাহী কথা সাহিত্যিক হুমায়ুন আহম্মেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠ কুতুবপুর থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে এই সফলতা অর্জন করে। ইতি পূর্বে প্রান্ত ৮ম শ্রেনীতে মেধাবৃত্তি লাভ করেছিল। তার এই সাফল্যে প্রান্ত জানায় ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা ধরে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে অধ্যয়ন করার ইচ্ছা রাখি। শহীদ স্মৃতি বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, প্রান্তের সাফল্যে আমার বিদ্যালয় সহ এলাকাবাসী খুব খুশী হয়েছে। ভবিষ্যতে সে আরও ভাল করে এলাকার ও পরিবারের সুনাম বয়ে আনবে বলে তিনি আশা পোষন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।