বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

আটজন ভোটারের নিরাপত্তায় অর্ধশতাধিক পুলিশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে আটজন ভোটারের ভোট প্রদানের নিরাপত্তার জন্য বরিশাল কোতয়ালী মডেল থানার এসি মেহেদী হাসান, বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানসহ অর্ধশতাধিক অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
শনিবার সদর উপজেলার চন্দ্রমোহন আরএস মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের মনোনীত প্রার্থী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু দুই ভোট পেয়ে পরাজিত হন। অপর প্রার্থী বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনীত প্রার্থী ডিএম মকবুল আহমেদ ছয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, চন্দ্রমোহন আরএস মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে অংশগ্রহনের জন্য ইউপি চেয়ারম্যান ও স্কুলের সাবেক সহকারী প্রধানশিক্ষক সিরাজুল হক হাওলাদারকে অদৃশ্য একবলে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান মধুকে সভাপতি পদে মনোনয়ন দেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ক্ষুব্ধ হয়ে সিটি মেয়রের সমর্থন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ডিএম মকবুল আহমেদকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য প্রার্থী মনোনীত করেন। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার স্কুল কমিটির সভাপতি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রায় অর্ধশতাধিক অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়।

সূত্রমতে, সকাল ১০ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই চন্দ্রমোহন আরএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক ও পুরো স্কুল ভবনের আশেপাশে পুলিশ কর্ডন করে নিজেদের নিয়ন্ত্রনে নেয়। পরে মাত্র ২০ মিনিটের নির্বাচনে পাঁচজন অভিভাবক সদস্য ও তিনজন শিক্ষক প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল গাজী উভয়প্রার্থীর উপস্থিতিতে ভোট গনণা করে ফলাফল ঘোষনা করেন। এর আগে গত ২৬ ডিসেম্বর অভিভাবক সদস্য নির্বাচনে ৫২৩ জন ভোটারের মধ্যে ৪১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পাঁচজন অভিভাবক সদস্য নির্বাতি করেন। বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ ও এলাকার আইন শৃক্সখলা নিরাপত্তার প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।