বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতার ৪ হাজার কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জেঁকে বসেছে শীত, দুপুর পর সামান্য সূর্যের আলোর দেখা পাওয়া যাচ্ছে। শীত মৌসুমে ঢাকা থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের বাড়িতে, সপরিবারে ঘুরতে এসেছেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
এখবর আশেপাশের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়তেই হাজার হাজার শীতার্ত নারী, পুরুষ ও শিশুর ভীড় জমায় তার বাড়িতে।
এ উপলক্ষে  শুক্রবার ও শনিবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় চার হাজার কম্বল বা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় বিভিন্ন গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে উচ্ছ্বসিত গোলাবাড়ী গ্রামের সুফিয়া বেগম (৬২) বলেন, অনেক শীত পড়েছে, রাতে ঘুমাতে কষ্ট হয়। কম্বল পেয়েছি এখন রাতে ঘুমাতে পারবো।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, মানব প্রেমে অন্যরকম প্রশান্তি মেলে, তাইতো ছোট বেলা থেকেই দেশ ও দেশের মানুষের সেবা করছি।
আমি নিজের জন্য কোন সম্পদ রাখিনি, সব সম্পদ কল্যান ট্রাষ্ট্রে দান করে দিয়ে, আল্লাহর ঘর বিশ্ববিখ্যাত মসজিদ নির্মাণ করছি। যতদিন বেঁচে থাকবো মানব সেবা করেই বাঁচতে চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।