বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

লামা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন;সভাপতি ইউছুপ, সম্পাদক মিন্টু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
বান্দরবানের লামা সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচন-২২ সম্পন্ন হয়েছে। ইউছুপ মজুমদার সভাপতি, নুর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।(৩০ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টায় লামার কুটুম বাড়ি রেস্টুরেন্টে গোপন ব্যালটের মাধ্যমে সাংবাদিক ফোরামের সদস্যদের ভোটাধিকার প্রয়োগ শুরু হয়।
বিকেল ৫ টায় ভোট গনণা শেষে বিজয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা লামা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম রুহুল আমিন, উপদেষ্টা ও লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে গঠিত নির্বাচন কমিশন ভোটানুষ্ঠান চলে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ শাহনেওয়াজ আহ্বায়ক,মোঃ আলমগীর সদস্য সচিব, সদস্য বিপ্লব দাশ ও সদস্য অরুপম বড়ুয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,প্রেসক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান,সদস্য এম বশিরুল আলম প্রমূখ।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন উপস্থিত দুই বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। প্রাপ্ত ফলাফল, সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে উজ্জল বড়ুয়া ৭ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন। অপরদিকে সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউছুপ মজুমদার দোয়াত কলম মার্কা প্রতীকে ৮ ভোট পেয়ে ১ম স্থান লাভ করে ফোরামের সভাপতি নির্বাচিত হন। ২০১৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করেন। এই প্রথম গোপন ব্যালটে ফোরামের ১৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরিচালনা কমিটি নির্বাচিত করেন।
এর আগে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় বা নমিনেশন অন্য কেউ না নেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নুর মোহাম্মদ মিন্টু সাধারণ সম্পাদক ও মোঃ আবুল হাশেম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।