বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের এস এস সি-১৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের এস এস সি -১৮ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কম্পিউটার লিটল জুয়েলস স্কুল প্রাঙ্গণে এস এস সি -১৮ ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এস এস সি -১৮ ব্যাচ এর ছাত্র আলী আকবার রাফি এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিটল জুয়েলস স্কুল এর চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজা বেগম, নওয়াপাড়া মহিলা কলেজ এর অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উক্ত বিদ্যালয়ের এস এস সি ব্যাচ -১৮ এর ছাত্র তৌফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষিকা গীতা রতœা রানী।    অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রকাশ বৈদ্য এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে ও সম্মাননা স্মারক প্রদান এর মাধ্যমে প্রথম অধিবেশন শেষ করা হয়। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।