বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ৯ম শ্রেনীর ছাত্রীকে মামলায় আসামী ; এলাকাবাসীর নিন্দা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর-বেতাগৈর গ্রামের ইদ্রিস কামালের মেয়ে মধুপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী তামান্না আক্তার মাধবী (শ্রেনী-৯ম, রোল- ৩৯) মামলায় ১৯ বছর দেখিয়ে সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারের একটি  মারামারির ঘটনায় আসামী করা হয়েছে। একই মামলায় স্কুল ছাত্রীর মা ফজিলা খাতুন (৩৮)কেও আসামী করা হয়েছে। উক্ত মিথ্যা মামলার ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন। নান্দাইল মডেল থানার আতারামপুর গ্রামের জনৈক শামছুদ্দিনের পুত্র মো. শফিকুল ইসলাম শাকিল গত ৯ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে সংগঠিত একটি হাতাহাতির ঘটনায় স্বামী, স্ত্রী সহ স্কুল পড়ুয়া ছাত্রীকে আসামী করা হয়। নান্দাইল মডেল থানা এলাকায় কোন মারামারির ঘটনা না ঘটলেও সম্পূর্ন মিথ্যা অভিযোগ আনায়ন করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং- ০৯ (১২) ২০২২ ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ১১৪/ ৫০৬/ ৩৪ পেনাল কোড। জানাগেছে, মামলার বাদী শফিকুল ইসলাম শাকিল তার আপন চাচা ইদ্রিস কামালের সাথে জমিজমা নিয়ে পূর্ব থেকে শক্রতা চলে আসছে। ঘটনার দিন জমির টাকা নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে কথা কাটাকাটি হয়। পরে সুচতুর শফিকুল ইসলাম শাকিল নান্দাইল থানা এলাকায় ঘটনাস্থল দেখিয়ে একই মামলায় স্বামী-স্ত্রীকে আসামী করে এবং উক্ত মামলায় ৯ম শ্রেনীতে অধ্যয়নরত ছাত্রীর বয়স ১৯ বছর উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকালে মিথ্যা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।