বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়ায় জ্ঞানের আলো পাবলিকেশনের বার্ষিক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
অভয়নগরের নওয়াপাড়ায় জ্ঞানের আলো পাবলিকেশনের বার্ষিক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মশালা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নওয়াপাড়া ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জ্ঞানের আলো পাবলিকেশন্সের পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। নওয়াপাড়া সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামীম হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডেও কাউন্সিলর মোস্তফা কামাল। আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক জোবায়ের হোসেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেলোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে জ্ঞানের আলো প্রকাশনির জিএম পারভীন রহমানসহ জিএম, এজিএম, ডিএমগণ ও সারাদেশের বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পদোন্নতীপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।