বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরস্কার বিতারণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে উপজেলায়  মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে  ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষায়  এ প্লাস প্রাপ্ত ও স্কুলের  বার্ষিক পরীক্ষায়  মেধাস্থানকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার  সকালে প্রধান শিক্ষক মোঃ তোজ্জামেল  হক এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক  উপজেলা শিক্ষা অফিসার নাজনিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাবলু মাষ্টার এবং ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হিরা।
 অ্যালামনাই    অ্যাসোসিয়েশনের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত আহবায়ক  খন্দকার রকিবুল ইসলাম দুলাল (প্রকৌশলী)  সদস্য সচিব  মো. জাহাঙ্গীর আলম (প্রকৌশলী),  যুগ্ন আহবায়ক কামরুন নাহার কনা।
আরো উপস্থিত ছিলেন অত্র  বিদ্যালয়ের   সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী,  এলাকার অভিভাবক গন ও গনমান্য ব্যক্তিবর্গ সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের  এ উদ্যোগে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠন ও শিক্ষা বৃত্তি প্রদান কাৰ্যক্রমকে স্কুল কৰ্তৃপক্ষ এবং এলাকার সৰ্বসাধারণ সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।