বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৮ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় বিদ‍্যালয় প্রাঙ্গনে মাধ‍্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা শমসের আলী খাঁন, সদস্য শিক্ষক মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম, জাকির হোসেন হৃদয়, মালোপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ওহিদুল ইসলামসহ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল, সাবেক প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানের পূর্বে সকাল ১০টায় চেঙ্গুটিয়া চাপাতলা আলিম মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।