বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রসিক নির্বাচনে নিজ কেন্দ্রেই হারলেন আ:প্রার্থী এ‍্যাড.ডালিয়া

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নিজ কেন্দ্রেই লাঙ্গলের কাছে টিকতে পারলেন না বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী, রংপুর জেলা সম্মেলিত সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা এ‍্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। নিজ বাড়ির ১০০ গজ দূরত্বে থাকা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভরাডুবি হয়েছে তার।

ফলাফলে দেখা গেছে, এই কেন্দ্রে মাত্র ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডালিয়া। ১৬৬ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন লাঙল প্রতীকের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

১৪৪টি ভোট পেয়েছেন হাতী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন।

উল্লেখ্য, রসিক নির্বাচনে ২২৯ টি কেন্দ্রে ১৪৬৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাপার মেয়র প্রার্থী মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন  প্রাপ্ত ভোট ৪৯৮৯২।

এছাড়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩৩৬৬। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ২২২৩৯ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন।

রসিক নির্বাচন রিটার্ণিং কর্মকর্তা আব্দুল বাতেন পরে জাপার প্রার্থী মোস্তফাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।