বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রসিক নির্বাচনে মেয়র পদে জয়ী হলেন মোস্তফা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২য় বারের মতো জাপার লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নির্বাচিত হয়েছেন।

(২৭ ডিসেম্বর) মঙ্গলবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতি কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করেন রসিক নির্বাচন রিটার্ণিং কর্মকর্তা আব্দুল বাতেন। এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

রসিক নির্বাচনে ২২৯ টি কেন্দ্রে ১৪৬৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাপার মেয়র প্রার্থী মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন  প্রাপ্ত ভোট ৪৯৮৯২।

এছাড়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩৩৬৬। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ২২২৩৯ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন।

রসিক নির্বাচন রিটার্ণিং কর্মকর্তা আব্দুল বাতেন পরে জাপার প্রার্থী মোস্তফাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।