বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মধ্যরাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে কনকনে শীতের রাতে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
মঙ্গলবার (২৭ডিসেম্বর) মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার কম্বল বিতরণ করেন তিনি।
কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছিন্নমূল ব্যক্তিগণ বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন ইউএনও স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সেই সাথে সমাজের বিত্তশালীদের অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানাচ্ছি।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও সহকারী প্রোগ্রামার অফিসার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।