বুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১লা রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত প্রধান শিক্ষককে বরণ ও সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
১৯১৭ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত প্রধান শিক্ষক হিসেবে মোঃ আসাদুজ্জামান কে বরণ করে নিলেন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,পরিচালনা পরিষদ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবক ও স্থানীয় সুধীজন।
আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে মোঃ আসাদুজ্জামান দায়িত্বভার গ্রহন করার এসময় ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে নবাগত প্রধান শিক্ষক কে বরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ, পরিচালনা পরিষদ,অভিভাবক মহল ও উপস্থিত সূধীজন বিদ্যালয় পরিচালনায় সার্বিক সহযোগীতা করার অঙ্গিকার করেন।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট, প্রিয় শুভাকাংখী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট বিদ্যালয়টি পরিচালনায় দোয়া কামনা করে। নবাগত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করে যেতে পারি সে ব্যাপারে আপনাদের দিকনির্দেশনা আমার চলার পথের পাথেয় ।
এছাড়াও বৃটিশ শাসন আমল হতে প্রচলিত কালের সাক্ষী অত্র এলাকার শিক্ষা অনুরাগি মানুষের স্মৃতিময় শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বগ্রহন করায় তুলসীঘাট বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ হতে নবাগত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানকে এক সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।