মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকগণের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সাথে সাংবাদিকগণের পরিচিতি ও  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমানের সঞ্চালনায় সাংবাদিকগণের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সকল সাংবাদিকগণের সাথে পরিচিত হন এবং গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকগণের সাথে গঠন মূলক আলোচনা করেন। তিনি গঙ্গাচড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকগণের কাছে পরামর্শ ও সহযোগীতা কামনা করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ্য ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিক বৃন্দ যেন সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরেন, দুর্নীতি ও মাদক মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেন।

উক্ত পরিচিতি ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়্যারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার শাহা, গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু সহ স্থানীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।