মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে শুভ বড় দিন পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

ব্যপক উৎসাহ উদ্দীপণা ও ধর্মীয় ভাবগাম্ভির্যর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের শুভ জন্ম দিন “শুভ বড়দিন” পালিত হয়েছে।
যীশু খ্রিষ্টের পৃথিবীতে পুণঃআগমনী বার্তায় বড় দিন উপলক্ষে উপজেলার গীর্জায় গীর্জায় একে অপরের সাথে কুশল বিনিময় করে কেক, মিস্টি, বিশেষ খাবার (সোমরস) দিয়ে অতিথীদের আপ্যায়ন করা হয়।
বড় দিনকে ঘিরে উৎসব আমেজের কোন কমতি নেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার খ্রিষ্টান পল্লীর বাসিন্দাদের বাড়িতে বাড়িতে। ক্রিসমাস ট্রি সাজানো, ঘরের দেয়ালে ও উঠানে রং-বেরংয়ে কারুকার্য করা আল্পনা, রঙ্গিন কাগজের বাহারী ফুলে আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু গীর্জাগুলো। শনিবার রাতে গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হয় প্রার্থণা সভা। এরপরে চলে বাড়ি বাড়ি ধর্মীয় গান, ভক্তিমুলক গান ও নগর কীর্ত্তণ। রবিবার সকালেও ওই সকল গীর্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বড় দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থান থেকে নারীর টানে বাড়ি ফিরেছেন পরিবারের সদস্যরা। বড় দিন উদযাপন করতে সরকার ৬৮টি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুক‚লে ৩৪ মেট্টিক টন জিআর চাল প্রদান করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রনালয়।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রার্থণার গীর্জাগুলোতে এবং যাতায়াতের সড়কগুলোতে নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা। তাই নির্বিঘেœ বড় দিনের উৎসব সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।