মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে প্রতারক চক্রের সদস্য আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

রকেট নাম্বারে ভূয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলন করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের। আটককৃত আলমগীর পটুয়াখালী এলাকার বাসিন্দা। সে একটি কোম্পানীর সেলসম্যান হিসেবে গৌরনদীতে কর্মরত।

রবিবার দুপুরে বাটাজোর বন্দরের ব্যবসায়ী উত্তম কুমার জানান, শনিবার বিকেলে তার দোকানে টাকা উত্তোলন করতে আসেন আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তি। এসময় তার (উত্তম) রকেট নাম্বারে একটি ভূয়া ম্যাসেজ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে প্রতারক আনোয়ার। পরবর্তীতে বন্দরের ব্যবসায়ীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিকাশ প্রতারক চক্রের সাথে জড়িত থাকার বিষয়টি সে স্বীকার করে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার এসআই নুর আমীন জানান, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে জনতার হাত থেকে আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।