মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে পুকুর খননে উজাড় হচ্ছে মাঠের ফসলি জমি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নওগাঁর আত্রাইয়ে পুকুরে গিলে খাচ্ছে মাঠের ফসলি জমি। চলতি শুস্ক মৌসুমে চলছে মাঠে মাঠে পুকুর খননের মহোৎসব। এসব পুকুর খননের ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে মাঠের ফসলি জমি। ফসলি জমিতে পুকুর খননে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দেদারছে চলছে পুকুর খনন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মাঠে চলছে পুকুর খননের মহোৎসব। কৃষিজাত ফসল উৎপাদনে বাড়তি পরিশ্রম, প্রাকৃতিক দুর্যোগে ফসল বিনষ্ট, ফলন বিপর্যয়ে কৃষকের লোকসানসহ নানা সমস্যার কারনে মাছ চাষে ঝুঁকছে অনেক কৃষক। এ অজুহাতে মাঠের অনেক জমি মালিকরা ফসলি জমি খনন করে পুকুর বানাতে উঠে পড়ে লেগেছে। এদিকে এক শ্রেনীর অসাধু ভেকু ব্যবসায়ীদের খপ্পরে পড়েও অনেকে তাদের জমি জলাসয় বানিয়ে মাছ চাষ করতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভেকু মালিকরা জমির মালিকের সাথে শুধু খনন নয় বরং প্রশাসন ও সাংবাদিক ম্যানেজ চুক্তিও করে থাকেন। প্রশাসনও সাংবাদিকের নাম ভাঙিয়ে তারা জমি মালিকের নিকট থেকে দ্বিগুণ টাকা হাতিয়ে নেন।
এদিকে বিভিন্ন মাঠের তিন ফসলি জমি পর্যন্ত খনন করে পুকুর তৈরি করা হচ্ছে। এ ছাড়াও এসব ফসলি জমির মাটি বিক্রি করার জন্যও খনন করা হয়ে থাকে। উপজেলার শাহাগোলা ইউনিয়নের আকবরপুর মাঠে তিন ফসলি জমি খনন করে উজার করা হচ্ছে। এভাবে যত্রতত্র মাঠের ফসলি জমি বিনষ্ট করে পুকুর খনন অব্যাহত থাকলে আগামীতে কৃষি শস্যের সংকট দেখা দিতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। মির্জপুর গ্রামের আব্দুল মজিদ বলেন, আমাদের এখানে তিন ফসলি জমির মাটি কেটে পুকুর িৈত করা হচ্ছে। আর এসব মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এলাকার বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা দিয়ে ট্রাক্টরে করে এ মাটি পরিবহনের ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, সরকারী অনুমোদন না নিয়ে যত্রতত্র পুকুর খনন বা ফসলি জমিতে পুকুর খনন আইনত দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।