মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় যুবলীগের আনন্দ র‍্যালী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
রুহিয়া থানাকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক থানার মর্যাদা প্রদান করায় রুহিয়া থানা যুবলীগের আনন্দ র‍্যালী করা হয়েছে। ২২ ডিসেম্বর(শুক্রবার) রাতে রুহিয়া থানা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।
র‌্যালিটি রুহিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় এক  সংক্ষিপ্ত আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,১ নং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক সবুজ মাহমুদ ,রুহিয়া পশ্চিম আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ এফতেখার,সাধারন সম্পাদক শাহাজালাল, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন,সাধারণ  সম্পাদক সুরেশ চন্দ্র রায়,মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
২২ ডিসেম্বর(বৃহস্পতিবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগ , কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলার অন্তর্গত রুহিয়া থানায় যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রুহিয়া থানাকে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক থানা হিসেবে ঘোষণা করা হয়েছে ।
 উল্লেখ্য , ২০১৩ সালের ৩০ জানুয়ারি রুহিয়াকে থানা হিসেবে ঘোষনা করে গেজেট প্রকাশিত হয় । ৬ টি ইউনিয়ন নিয়ে এ থানা গঠিত । ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত আবেদনের প্রেক্ষিতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ সিদ্ধান্ত গ্রহণ করেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।