মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি জেলা বিএনপি’র গণ মিছিলে পুলিশি বাঁধায় পন্ড 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ঝালকাঠি জেলা বিএনপি’র গণ মিছিলে পুলিশি বাঁধায়  জেলা কার্যালয়ে সামনেই পন্ড হয়ে যায়। সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সারাদেশে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ঝালকাঠি জেলা বিএনপি’র গণ মিছিলে পুলিশি বাধা দেয়। পুলিশি বেরিকেটের মধ্যে শনিবার সকাল ১১টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সামনে অগ্রসর হতে চাইলে তিন দিকে পুলিশের বেরিকেট থাকায় মিছিল পন্ড হয়ে যাওয়ায় জেলা কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল আমীন রিজভীসহ রাজবন্ধিদের মুক্তির দাবি ও পুলিশের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব এডভোকেট মো. শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, এডভোকেট মিজানুর রহমান মুবিন, অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সিনিঃ যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, স্বেচ্ছাসেবক দল সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন খান, সাধারন মোঃ গিয়াস সরদার দিপু, তাতি দলের সভাপতি বাচ্চু হাসান খান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসচীতে অংশ নেয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।