মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ-এর উদ্যোগে এবং তার ভাই-বোনদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়। শুক্রবার ( ২৩ ডিসেম্বর) বিকেলে তোড়িয়া ইউপি ’র সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ এর বাসভবন সুখ্যাতি গ্রাম থেকে এসব কম্বল এলাকার শীতার্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ বলেন, প্রতি বছর শীতের সময় আমার পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় শীতার্তদের জন্য স্যুয়েটার,চাদর, কম্বল সহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এমনকি ঝড়, বন্যা বা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমার পরিবার শুধু দোয়া চায়। তিনি শীতার্তদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার ভাই-বোন সহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে দুর্দিনে সহযোগিতা করতে পারি। এসময় সাবেক ইউপি চেয়ারম্যানের বড়ভাই হাসিব উদ্দীন আহাম্মদ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উপকারভোগী শীতার্ত নারী পুরুষরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।