মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে শিশু শিক্ষা ও স্বাক্ষরতা জরিপ পরিদর্শনে ইউএনও

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে শিশু শিক্ষা ও স্বাক্ষরতা জরিপ বা শিশু জরিপ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাইপুর ক্লাস্টারে শিশু শিক্ষা ও স্বাক্ষরতা জরিপ কার্যক্রম পরিদর্শনে যান তিনি। ইউএনও আব্দুল্যাহ আল মামুন বলেন, ৪ থেকে ৬ বছর বয়সী শিশুদের স্কুলমুখী করতে এবং প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এই জরিপ চালানো হয়। জরিপ কার্যক্রম তদারকি করে থাকেন উপজেলা শিক্ষা অফিস। এই জরিপে যাতে কোনো শিশু বাদ না পড়ে এবং শিশুরা যাতে কোন মতেই প্রাথমিক শিক্ষা গ্রহণে বঞ্চিত না হয় সেই লক্ষে জরিপ কার্যক্রমে দায়িত্ব প্রাপ্তদের এবং এলাকার সাধারণ মানুষের মধ্য সচেতনা সৃষ্টির লক্ষে এ কার্যক্রম পরিদর্শন করা হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী বলেন,
২০ থেকে ৩১ ডিসেম্বর শিশু শিক্ষা ও স্বাক্ষরতা জরিপ বা শিশু জরিপ কার্যক্রম চালানো হয়। প্রতিটি বিদ্যালয়ের ক্লাস্টার অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এই জরিপ কার্যক্রম পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এই জরিপ কার্যক্রম তদারকি করে থাকেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারগন। এবিষয়ে সঠিক জরিপ হচ্ছেনা কিনা এবং দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও অভিভাবকদের সচেতনা সৃষ্টির লক্ষে ইউএনও মহদোয় আকস্মিক ভাবে এ কার্যক্রম পরিদর্শন করেন। যাতে আমরাও আনন্দিত।
এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ড, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল আলম সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জরিপ কার্যক্রম পরিদর্শন শেষে নিশ্চিন্তপুরে আশ্রয় প্রকল্পের ভূমি হীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ৩২ গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।