মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বড়দিন উদযাপনে সরকারী বরাদ্দ ৩৪ মেট্টিক টন চাল বিতরণ বড় দিন পালনের ব্যপক প্রস্তুতি গ্রহন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে “শুভ বড়দিন” পালনে ব্যপক উৎসাহ উদ্দীপনায় সকল প্রস্তুতি গ্রহন করেছে খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা। বড় দিন উদযাপন করতে সরকারীভাবে ৬৮টি গীর্জার অনুকুলে ৩৪মেট্টিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়। বরাদ্দকৃত চাল প্রতিটি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ৫শ কেজি করে চালের ডিও লেটার প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বরাদ্দকৃত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অশোক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, প্রমুখ।

খ্রিষ্ট ধর্মের অনুসারি মতে- ঈশ্বরের আত্মীক প্রেমের বন্ধনে, মানব কল্যাণের বারতা বয়ে বেড়ানোর দায়িত্ব নিয়ে পৃথিবীতে জন্ম গ্রহন করেছিলেন মেষ পালক হিসেবে ঈশ্বরের পুত্র রুপে যীশু খ্রিষ্ট। তাই খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং প্রধান উৎসব যীশু খ্রিষ্টের জন্ম দিনকে ঘিরে।

পবিত্র বাইবেল অনুসারে যীশু খ্রিষ্ট কুমারী মাতা মরিয়মের গর্ভে জন্ম নেয়া যীশু মানব কল্যানে, ধর্ম পথে মানবকে পরিচালিত করে ঈশ্বরের আশীর্বাদ লাভের প্রেরণা যোগাতে আপন অলৌকিক মহিমায় ধর্ম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন আমৃত্যু পর্যন্ত।

তাই শুভ বড় দিনকে ঘিরে উৎসব আমেজের কোন কমতি নেই বরিশালের আগৈলঝাড়ার খ্রিষ্টান পল্লীর বাড়িতে বাড়িতে। ক্রিসমাস ট্রি, রং-বেরংয়ের কারুকার্যর আল্পনা, রঙ্গিন কাগজের বাহারী ফুলের আঙ্গিনা সাজানো, আর রঙ্গিন বাতিতে সাজানো হয়েছে আবাসগৃহ, গো-শালা থেকে শুরু করে প্রার্থণার কেন্দ্রবিন্দু গীর্জাগুলো।

ইতোমধ্যেই বড় দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থান থেকে নারীর টানে বাড়ি ফিরেছেন পরিবারের সদস্যরা।
যীশু খ্রিষ্টের পৃথিবীতে পুণঃআগমনী বার্তায় বড় দিন উপলক্ষে উপজেলার ৬৮টি গীর্জায় প্রায় সাড়ে পাঁচ শতাধিক খ্রিষ্ট ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা গীর্জায় গীর্জায় সমবেত হয়ে বিশেষ প্রার্থণায় সমবেত হবেন। এদিন গীর্জায় গীর্জায় অনুষ্ঠিত হবে প্রার্থণা ও ভক্তিমুলক গান। একে অপরের সাথে কুশল বিনিময় শেষে কেক, মিস্টি, বিশেষ খাবার (সোমরস) দিয়ে অতিথীদের আপ্যায়ন চলবে রাতব্যাপি। পরদিন সকালেও অনুষ্ঠিত হবে প্রার্থণা।

ওসি গোলাম ছরোয়ার জানিয়েছেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের গত বছর ৫৫টি গীর্জায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হলেও এবছর তা বেড়ে ৬৮টি গীর্জা হয়েছে। সকল গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে “শুভ বড় দিন” উদযাপনের ব্যপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

নির্বিঘ্নে প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।