মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ৫১ তম বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
৫১ তম মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুকুতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র, আইয়ুব আলী সুপার মার্কেট নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ মেডিকেল ক্যাম্পেইনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর  ডা.এম.এ.মান্নানের সভাপতিত্বে
মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়া।
চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা.মো.কাউছার খাঁন, ডা.জহিরুল ইসলাম, ডা.হাসিনা,ডা.খাদিজা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  হাফেজ মো.মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো চেয়ারম্যান মোছা. তাসলিমা আক্তার মুন্নীসহ সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ মেডিকেল ক্যাম্পে ৫০ এর অধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও মাস্ক বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।