মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজয় দিবস উপলক্ষে লামায় তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
মহান বিজয় দিবসের লামায় তথ্য অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর);লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দূর্যোধন ত্রিপুড়া পাড়া কনফারেন্স হলে মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
তথ্য অফিস লামা’র সহকারি তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোস্তফা জাবেদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে  অন্যান্যদের মধ্যে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ ও লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম ।
এসময় সভায় বক্তাগণ বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম পাক- হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্টের । ৩০ লাখ শহীদের শাহাদাৎবরণ আর দুই লাখ মা -বোনদের ত্যাগ- তিতীক্ষা এবং কোটি বাঙ্গালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা জাতিবীরত্বে পরাধীনতার কালো থাবা থেকে মুক্তি পায় বাঙালি জাতি । পুরো পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ডের নাম ভেসে উঠে ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন ,৫৪ ‘র যুক্তফ্রন্ট নির্বাচন ,৬২’র শিক্ষা আন্দোলন ,৬৬’র ছয়দফা ,৬৯ ‘র গনঅভ্যুথান ,৭০ ‘র নির্বাচন ,২ মার্চ গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ,১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা । অর্জিত স্বাধীনতার সুফল ভোগ করছে বাংলাদেশের মানুষ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল থেকে ‘স্মার্ট  বাংলাদেশে ‘রুপান্তরে কাজ করে যাচ্ছে ।
 আলোচনা সভার পূর্বে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সঙ্গীতানুঠান অনুষ্ঠিত হয় ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।