মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণাঞ্চলের সর্ববৃহত প্রতিষ্ঠান জেলার গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনভর ক্রেডিট ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রিয়াদ হোসেন স্বপন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান। ক্রেডিট ইউনিয়নের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার করাতী, কাল্বের ডিরেক্টর আব্দুল মান্নান লোটাস। বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। শেষে বিজয়ের মাস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সভায় ক্রেডিট ইউনিয়নের সহস্রধীক সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।