মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশাল থেকে শুরু হচ্ছে নতুনধারার দেশব্যাপী পথসভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল থেকে শুরু হচ্ছে নতুনধারার দেশব্যাপী পথসভা। ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের ধারাবাহিকতায় প্রতি বছরের মত এ বছরও প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে ২২ ডিসেম্বর সকাল ১০ টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে কর্মসূচি শুরু হবে।

বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেবেন মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, মহানগর এনডিবির সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন আল আমিন খান, রিয়ার চৌধুরী প্রমুখ।

নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২২ সালের ২৬ অক্টোবর ২৪ জেলা, ১০৪ উপজেলা শাখাসহ সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।