মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
খাগড়াছড়ির রামগড়ে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ টাউন হলে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর সার্বিক সহযোগীতায় অগ্রণি ব্যাংক রামগড় শাখার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রণি ব্যাংক চট্টগ্রাম সার্কেলের মহা ব্যবস্থাপক মো: আবু হাসনাত তালুকদার ।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত। প্রধান আলোচক হিসেবে জাল নোটের বিষয়ে নির্দেশনা মূলক বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম এর যুগ্ন ব্যবস্থাপক মিন্টু কুমার বড়ুয়া।
বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার এসপিও মো: মনজুরুল করিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, অগ্রণি ব্যাংক রামগড় শাখা ব্যবস্থাপক হেফাজতুর রহমান ও স্থানীয় ব্যাংকের পক্ষে সোনালী ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নরুল আলম আলমগীর সহ সরকারী-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।