মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইল সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
বাল্যবিয়ে ও মাদকমুক্ত উপজেলা গঠন, শিক্ষার সার্বিক মান্নোয়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে বাসাইল উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসাবে গড়ার দৃঢ় প্রত্যয়ে টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টস ইউনিটির  সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার। এ সময় তিনি তার প্রশাসনিক কাজে ও বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোতিারও আশ্বাস দেন।  ২০ডিসেম্বর বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গত ১৩নভেম্ববর বাসাইলে ইউএনও হিসাবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই এর টাঙ্গাইল প্রতিনিধি মুসুলম উদ্দিন আহমেদ,সভাপতি এম শহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক  মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাশেম,সাবেক সাধারন সম্পাদক এমকে ভূইয়া সোহেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া,সাধারণ সম্পাদক মাসুদ রানা,প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এনায়েত করিম বিজয়, রাশেদা সুলতানা রুবি,শাহানাজ খানম,আব্দুল লতিফ, মোঃমিলন ইসলাম,দিপু ইসলাম,কামাল খান,শরিফ মাহমুদ,ছানোয়ার হোসেন,সাইফুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।