মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
নওগাঁর সাপাহারে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে  বিজ্ঞান মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
২০ ডিসেম্বর সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সাপাহার উপজেলা  প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন।
উদ্বোধনী পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ভিত্তিক স্টল পরিদর্শন কালে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুথিগত বিদ্যা পরিহার করে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রতি মনোযোগ দিতে পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার কৃষি কর্মকর্তা কৃষিবি দ শাপলা খাতুন, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, মৎস্য কর্মকর্তা রোজিনা পারভিন, বিআরডিপি কর্মকর্তা আলমগীর হোসেন সহ উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি’র স্টলগুলি পরিদর্শন করে দেখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।