মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রেস কনফারেন্স করলেন সহকারি কমিশনার (ভ‚মি) ইকবাল হোসেন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে প্রেস কনফারেন্স করলেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইকবাল হোসেন। অনলাইনে (ভ‚মি) অফিসের সেবা সমুহ অবহিতকরণের লক্ষে মঙ্গলবার সকালে ভূমি কর্মকতার কার্যালয়ে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়াসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইকবাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও (ভ‚মি) মন্ত্রলয়ের নির্দেশে ১৭টি জেলায় অনলাইনের মাধ্যমে নামজারি ও ভ‚মি খাজনা নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নাগরপুর (ভ‚মি) অফিসে ২৮ দিনের মধ্যে নামজারি করে দেওয়া হচ্ছে। কোন দালাল না ধরে অনলাইনে আবেদন করলেই আপনার নামজারি সম্পর্ণ হবে । ভূমির খাজনা অনলাইনে বিকাশ অথবা নগদের মাধ্যমে দেওয়া যাবে। তিনি আরো বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে (ভ‚মি) অফিসকে দালাল মুক্ত ঘোষনা করা হয়েছে। কোন দালাল বা নায়েব অফিসের কেউ নামজারির ক্ষেত্রে ১১শ ৭০ টাকার অধিক চাইলে প্রমান সহ অভিযোগ করলে প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে দশ দিন, রেমিটেন্স যোদ্ধার ক্ষেত্রে ৯ দিন ও সাধারনের জন্য ২৮ দিনের মধ্যে নামজারি সম্পর্ণ করা হয়। বর্তমানে আমাদের এখানে কোন পেন্ডিং নেই । এছাড়া সরকারি ফি এর বাহিরে কোন প্রকার টাকা নেয়া হয় না। যদি (ভ‚মি) অথবা নায়েব অফিসের কেউ সরকারি ফি এর বাহিরে অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে প্রমান সহ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।