মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সন্মুখ যোদ্ধাদের করোনার চতুর্থ ডোজের টিকা প্রাদান শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বৈশ্বিক করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্মুখ সারির যোদ্ধা এবং ষাটোর্ধ বয়সীদের চতুর্থ ডোজের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চতুর্থ ডোজের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিখের অফিসার ডা. মামুন মোল্লা, ডা.অর্ণব সাহা, গৌরনদী পৌর কমিশনার আল আমিন হাওলাদার, ইপিআই কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, সন্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধাগন, ষাটোর্ধ জনগোষ্টি, ধীর্ঘ দিন রোগে আক্রান্ত ১৮বছর বা তদোর্ধ জনগোষ্ঠি, গভ’বতী মহিলা এবং দুগ্ধ প্রদানকারী মা বিবেচিত হবেন। টিকা গ্রহনের ক্ষেত্রে বুস্টার ডোজ গ্রহনের প্রমানপত্র নিয়ে আসলেই তিনি টিকা গ্রহন করতে পারবেন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।