যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও চলিশিয়া বিশ্বাসবাড়ি জামে মসজিদের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আ: মান্নান বিশ্বাস (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত ১৯ ডিসেম্বর সোমবার রাত অনুমান ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে নওয়াপাড়া-চলিশিয়াসহ অভয়নগর উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ নানা অসুস্থ্যতায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ মান্নান স্যার আর নেই
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২