মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা পৌর ২নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
বান্দরবানের লামা পৌরসভা আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখা ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর, ২২ ইং) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বর্ণিত এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় এর গেইট হতে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী,সমর্থকরা জাতীয় পতাকা, প্লেকার্ড, ব্যানারসহ বিশাল শোডাউন হয়ে নয়া পাড়া,লামা- গজালিয়ার মেইনরোড় স্টেশন  হতে লামা বাজারস্থ পৌর শহরের প্রধান গলি প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। আবার সেখানে সবার স্বতঃস্ফূত অংশগ্রহনে স্মৃতি স্তম্ভ এ জাতির বীর সূর্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালবাসা নিবেদন করেন।
এ সময় ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ আবু দাউদের সভাপতিত্বে র‍্যালিতে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল।
লামার পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল,উপজেলা আ.লীগের দুই সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর,প্যানেল মেয়র ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হোসেন বাদশা,যুব ও ক্রীড়া সম্পাদক অমর কান্তি চৌধুরী,ক্যাশিয়ার সাধন কান্তি দাশ।
আরও বান্দরবান জেলা কৃষক লীগের সহ সভাপতি এম.কামরুল হাসান টিপু,পৌর মহিলা আ.লীগের সভাপতি উনুসাং মার্মা,সম্পাদক মরিয়ম বেগম, সাংগঠনিক সম্পাদক রতনা চৌধুরী,মহিলা কাউন্সিলর শাকেরা বেগম,২ নং ওয়ার্ড আ,লীগের উপদেষ্টা সেকান্দর, সহ সভাপতি রাখাল চন্দ্র দাস, মোঃ ফারুক, হামিদুল হাসান,সাধারণ সম্পাদক আবু সোয়াইব,যুগ্ম সম্পাদকদ্বয় তাজুল ইসলাম, আমির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদকদ্বয় সুজন শীল,জমির হোসেনসহ মহিলা আ.লীগ,যুবলীগ,যুব মহিলা, লীগ, কৃষকলীগ,স্বেচ্ছাসেবক ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।