মঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা গজালিয়াতে আলীকদম সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন কর্তৃক লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অসহায়,দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার(১৮ ডিসেম্বর’২২ ইং,) সকাল ৯ টায় আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে গজালিয়া আর্মি ক্যাম্প এলাকার গজালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়ি-বাঙালি ও শিশুদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আলীকদম সেনা জোন হতে একদল সেনা সদস্যগণ সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
অগত সকল  ব্যক্তিবর্গের উদ্দেশ্যে গজালিয়া ক্যাম্প কমান্ডার মো: আবুল কালাম আজাদ বলেন,
বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি সকলকে আহবান জানান।
 সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লামা-আলীকদম জোনের সৌজন্যে (৩১ বীর ) এ কর্মসূচি পরিচালনা করেন। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় শতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,লামা সাব -জোনের দায়িত্বরত গজালিয়া ক্যাম্প কমান্ডার মো: আবুল কালাম আজাদ ও আলীকদম জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো : নুরুজ্জামান তূর্য, মো: আরিফ আহমেদ,মো: শফিক আহমেদ, ব্যাটালিয়ান আনসার  সদ্যস মো: সুলতান মাহমুদসহ সেনা সদস্যারা মেডিকেল ক্যাম্পেইনে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।